1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের কালিয়ায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ; হাজারো মানুষের ঢল - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

নড়াইলের কালিয়ায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ; হাজারো মানুষের ঢল

  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।পহেলা বৈশাখ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে প্রতিযোগিতার প্রয়াত সংগঠক বিশ্বাস তরিকুল আলম প্রিন্সের স্মরণে উপজেলার দক্ষিণ খাশিয়াল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় উপভোগ করতে নড়াইল জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমান।

প্রতিযোগিতায় মোট ৫২টি ঘোড়া অংশ নেয়। মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড়, ঘোড়সওয়ারদের কৌশল এবং প্রতিযোগিতার উত্তেজনায় পুরো এলাকাকে উৎসবের জনপদে পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত করে। ঘোড়দৌড় আমাদের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে।’

দৌড় শুরুর আগেই মাঠজুড়ে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা চলাকালে ঘোড়ার দ্রুতগতির সঙ্গে দর্শকদের উল্লাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঘোড়দৌড় দেখতে আসা মনির হোসেন বলেন, এমন আয়োজন হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলে। এতে মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

ঢাকা থেকে আসা রিয়াজুল ইসলাম জানান, শহুরে জীবনে এ ধরনের গ্রামীণ ঐতিহ্য দেখার সুযোগ কম পাওয়া যায়, কালিয়া এসে এই আয়োজন দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্য আসজাদুর রহমান মিঠু বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম, নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিউর রহমান, খাশিয়াল ইউনিয়ন চেয়ারম্যান বরকত উল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ প্রমূখ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।