1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে কচুয়াতে বৈদ্যুতিক তার ও মোটর চুরির চেষ্টাকালে আটক ২ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

যশোরে কচুয়াতে বৈদ্যুতিক তার ও মোটর চুরির চেষ্টাকালে আটক ২ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে বৈদ্যুতিক তার ও সেচ পাম্পের মোটর চুরির চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আটকের পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দেয় এবং মাথার চুল ন্যাড়া করে পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা পরিচয় জানা গেছে বাঘারপাড়া উপজেলার ছাতিয়াতলা দরাজাট এলাকার আনছার আলীর ছেলে বাবুল মিয়া এবং একই এলাকার খায়ের মোল্লার ছেলে রমজান।গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়গভীর রাতে ঘোপ গ্রামের একটি নির্জন স্থানে বিদ্যুতের তার ও মোটর চুরির চেষ্টা করছিল ওই দুই যুবক।

খটখট শব্দ ও সন্দেহজনক গতিবিধি টের পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা অন্যদের খবর দেন। এরপর গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে তাঁদের হাতেনাতে ধরে ফেলে। চুরির সরঞ্জামসহ আটকের পর উত্তেজিত জনতা তাঁদের গণধোলাই দেয়। একপর্যায়ে শাস্তিস্বরূপ তাঁদের মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়।খবর পেয়ে যশোর কোতোয়ালী মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।যশোর কোতোয়ালী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির অভিযোগে আটক দুই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয়রা তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রামের বাসিন্দারা জানান, এলাকায় ইদানীং সেচ পাম্পের মোটর ও বিদ্যুতের তার চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় ছিলেন। চোর ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।