1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী । - Khulnar Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন আজ_ওস্তাদ_আব্দুল_মালেক_চিশতীর_৭ম_মৃত্যুবার্ষিকী। তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যাপক আয়োজন দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার গাজিরহাটে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোহাগড়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির নড়াইল প্রতিনিধির স্ত্রী স্বাস্থ্যকর্মী নিহত দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ভূমি সেবায় অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে গাবুরা ভূমি অফিস সংবাদ সম্মেলনে জমি দখল ও হরিন টানা থানা ওসি ও ড্রাইভারের   সহযোগিতার অভিযোগ, তদন্ত দাবি ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শোভনা কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত অসুস্থ বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ।

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮০৫ বার শেয়ার হয়েছে

মোঃ মনির খান স্টাফ রিপোর্টার।।খুলনা, ১৬ অক্টোবর ২০২৫: বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক এবং এমওডিসি(নৌ) ভর্তির কার্যক্রম গত ০৯ অক্টোবর ২০২৫ হতে চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গতকাল বুধবার (১৫-১০-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানে নাবিক ভর্তির প্রতারক চক্রের ২ সদস্য আশিকুর রহমান এবং মোঃ বশির উদ্দিনকে আটক করা হয়।অভিযানকালে হোটেল সোসাইটি-এর ২০নং কক্ষ হতে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তর পত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও আনুষঙ্গিক নথিপত্র জব্দ করা হয়। বর্ণিত কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত। এ সময় বর্ণিত হোটেলসমূহ হতে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীরা জানায় প্রতারকচক্রের সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্প গহণ করে। এছাড়াও প্রতারকগণ কর্তৃক চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণাদি পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক নিয়োগ একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। আর্থিক লেনদেনের মাধ্যমে নাবিক নিয়োগের কোন সুযোগ নেই। নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে প্রতারক চক্র চাকরি প্রার্থীদের সাথে অবৈধভাবে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করে থাকে। তবে নৌবাহিনীর সদস্যদের তীক্ষ্ণ নজরদারি, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টামূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।