1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অসুস্থ বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

অসুস্থ বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯২ বার শেয়ার হয়েছে

‎বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।।খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল শেখ অসুস্থ হয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎তার অসুস্থতার খবর পেয়ে দাকোপ-বটিয়াঘাটা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খান সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনিকে হাসপাতালে পাঠান।

‎খায়রুল ইসলাম খান জনি হাসপাতালে গিয়ে অসুস্থ এনামুল শেখের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।হাসপাতাল পরিদর্শনকালে খায়রুল ইসলাম খান জনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের জরুরি অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

‎এ সময় তিনি বটিয়াঘাটা উপজেলার হাটবাড়ি গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহ ও জলাবদ্ধতা-সংক্রান্ত সমস্যাও সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং বিষয়গুলো সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খানের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাবেক ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেমায়াত উদ্দিন, টুটুল গেলদার, সেলিম হাওলাদার,মোঃ জুবায়ের হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ নূর আলম ভূঁইয়া,হাফিজুর রহমান, মোঃ হেলাল, মোঃ রবিউল ইসলাম জবি, মোঃ হাসান, রিজাউল ইসলাম, মোঃ রিপন, মোঃ সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎স্থানীয় নেতাকর্মীরা প্রবীণ বিএনপি নেতা এনামুল শেখের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।