1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দীর্ঘ দুই বছর পর গাবুরা ইউনিয়ন পরিষদে স্থায়ী সচিব, স্বস্তি ফিরছে নাগরিক সেবায় - Khulnar Khabor
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত আড়ংঘাটা রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ লোহাগড়ায় সরকারি সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ, নছিমন আটক খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান

দীর্ঘ দুই বছর পর গাবুরা ইউনিয়ন পরিষদে স্থায়ী সচিব, স্বস্তি ফিরছে নাগরিক সেবায়

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৩২ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা।।দীর্ঘ প্রায় দুই বছর প্রশাসনিক শূন্যতার পর অবশেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদে একজন স্থায়ী সচিব যোগদান করেছেন।

সোমবার (১৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সচিব না থাকায় নাগরিক সেবায় যে স্থবিরতা ও ভোগান্তি তৈরি হয়েছিল, নতুন সচিবের যোগদানে তা কাটবে বলে আশা করছেন তারা।

জানা গেছে, গত দুই বছর ধরে গাবুরা ইউনিয়ন পরিষদে কোনো স্থায়ী সচিব কর্মরত ছিলেন না। এ সময়ে পার্শ্ববর্তী ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সচিব গৌরাঙ্গ মন্ডল গাবুরা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। কার্যক্রম পরিচালিত হলেও জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বারবার ইউনিয়ন পরিষদে আসা-যাওয়া করতে হওয়ায় ভোগান্তি বেড়েছে।

সোমবার দায়িত্ব গ্রহণের সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নতুন সচিবকে বরণ করে নেন।দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “উপকূলীয় অঞ্চল দ্বীপ গাবুরা ইউনিয়ন পরিষদের প্রতিটি নাগরিক যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সরকারি সেবা পান, সে লক্ষ্যেই আমি কাজ করব। জনগণের আস্থা অর্জনই হবে আমার দায়িত্ব পালনের মূল লক্ষ্য।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম, মাছুদুল আলম বলেন, দীর্ঘদিন পর স্থায়ী সচিব যোগদান করায় পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

গাবুরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও ইউনিয়ন বাসীদের প্রত্যাশা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা যোগদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদে সেবা প্রদান আরও কার্যকর, দ্রুত ও জনবান্ধব হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।