1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার আড়ংঘাটায় শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্র-গুলিসহ র‍্যাবের জালে - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

খুলনার আড়ংঘাটায় শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্র-গুলিসহ র‍্যাবের জালে

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার শেয়ার হয়েছে

খুলনা প্রতিনিধি।।খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মো. সুজন সরকার (২৮)-কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ১১টা ৩০ মিনিটে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় তার আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার নিজ বসতবাড়ির নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজিবাইকের পুরোনো সিটের নিচে লুকানো বাজারের ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মিলিমিটার গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামত জব্দ করা হয়েছে। র‍্যাব আরও জানায়, ধৃত সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন, চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনে মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ কেএমপি’র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা, ধর্ষণ এবং অন্যান্য গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।