নিজস্ব প্রতিনিধি || রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় সকালে নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর তুলে আনা হয়েছে।
স্থানীয় সূত্র ও উদ্ধারকর্মীরা জানান, সকালে ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুরের দিকে বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের খোঁজে এখনও অভিযান চলছে। তবে হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।