নিজস্ব প্রতিবেদক ।।সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড-এর কাছে তারা আত্মসমর্পণ করে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী ডাকাত সদস্যদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমানে বিসিজি স্টেশন দোবেকি-এ রাখা হয়েছে।
আত্মসমর্পণের সময় ডাকাতদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় দস্যু দমন অভিযান জোরদার করা হয়েছে।
নিয়মিত অভিযানের ফলে বনাঞ্চলে সক্রিয় বিভিন্ন ডাকাত বাহিনীর সদস্যরা আত্মসমর্পণে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।