1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪০ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় প্রতিবন্ধীকিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী মোঃ আকতার খানকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বুধবার (৭ মে) বিকেল ৪টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।গ্রেপ্তারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের মৃত এবাদত খানের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করতেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার মেয়ের বাড়ি আলফাডাঙ্গার পানাইল গ্রাম থেকেআটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরে লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে আকতার খানের ফার্নিচারের দোকানে ওই প্রতিবন্ধী কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর পিতা ইসলাম শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামীকে সন্ধ্যার পর পরইলোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আসামীকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।