1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ছাত্রশিবিরের মতবিনিময় সভায় গোলাম পরওয়ার - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

খুলনায় ছাত্রশিবিরের মতবিনিময় সভায় গোলাম পরওয়ার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার শেয়ার হয়েছে

“জুলাই সনদ ও গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি করা ফ্যাসিস্টের চরিত্র”

প্রেস বিজ্ঞপ্তি।। জুলাই সনদ ও গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি করার পরিণতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

৩ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টায় নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে মহানগর ছাত্রশিবিরের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পতিত ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পায়তারা করছে সরকার। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না করার ফলে বিগত স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই, সরকারকে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের আলোকে দেশ পরিচালনার লক্ষ্যে গণভোটের রায়কে অবিলম্বে কার্যকর করতে হবে।

অবিলম্বে সংস্কারের পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়ে সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, সরকার শুধু জুলাই সনদের বিরোধিতাই করছে না, বরং তাদের সামগ্রিক কর্মকাণ্ডই সংস্কারের বিপক্ষে অবস্থানকে স্পষ্ট করছে। দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সকল সদস্য অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর ছাত্রশিবিরের সদস্যদের সাথে মিয়া গোলাম পরওয়ারের এ মতবিনিময়ে সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।