1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিরোধ: আহত ১, আদালতে মামলা - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিরোধ: আহত ১, আদালতে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || ২৪ এপ্রিল:২০২৫ ||পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে খুলনা বটিয়াঘাটা বাইনতলা এলাকায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে এবং আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইনতলা নিবাসী মৃত সোরাপ শেখের ছেলে মো; ইসা শেখ, অপর ছেলে বায়োজিদ শেখ —একই জমির উপর মালিকানা দাবি করে আসছিলেন। পারিবারিক সালিশ ও স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।

গত ১৮/০৪/২৫ ওই জমির সীমানা নির্ধারণ, ওয়ারিশ সূত্রে প্রাপ্য সম্পত্তি কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়।

ঘটনার বিবরনে জানা যায়, সাক্ষী ২ নং মনিরুলের দোকানের সামনে রাস্তার উপর ১৮/০৪/২৫ বিকাল ৪ ঘটিকায় ৫ নং সাক্ষী মীমাংসা করার জন্য পরিবারের সকলকে মীমাংসা স্থলে উপস্থিত হতে বলেন। এমত সময় আসামি ২নং আল আমিন,পিতা: বায়েজিদ শেখ, (বাদী) কে হঠাৎ করেই অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তেজিত হয় এবং একপর্যায়ে আসামি পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি দিয়ে (বাদী,র) মাথায় সজোরে আঘাত করলে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং বাদী ইসা শেখের পকেটে ১২০০০ টাকা, এবং হাতের ঘড়ি নিয়ে নেয় আসামীরা।

একপর্যায়ে মীমাংসায় উপস্থিত স্থানীয়রা বাদীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসলে, ডাক্তার দ্রুত সিটি স্ক্যান করার কথা বলেন, সিটি স্ক্যানের রিপোর্ট নরমাল আসায় হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয়।

পরবর্তীতে বাদী সুস্থ হয়ে এলাকাবাসী সকলের সাথে কথা বলে থানায় মামলা করতে গেলে থানার কর্তৃপক্ষ আদালতে আশ্রয় নিতে বলেন।

ঘটনার পরপরই (বাদী) ইসা শেখ গত ২২/০৪/২৫ বিজ্ঞ নালিসী মামলার আমলি আদালত,বটিয়াঘাটা খুলনা ১৩৬/২৫, ধারা – ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করেন যা মামলা প্রস্তুতি চলমান। (মামলা নথিপত্রে যা উল্লেখ)

জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি ইতোমধ্যেই দেওয়ানি আদালতে মামলা আকারে প্রস্তুতি চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এ ধরনের পারিবারিক বিরোধে সংঘর্ষ ও আইনি ঝামেলা বেড়ে যাওয়ায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে এসব সমস্যা সমাধানে আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।