1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের চিহ্নিত সন্ত্রাসী বাবু আটক - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

যশোরের চিহ্নিত সন্ত্রাসী বাবু আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি ||

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব হোসেন বাবু (৪৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক বিপ্লব হোসেন বাবু যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার ফারুক হোসেনের ছেলে র‌্যাব জানায়, বিপ্লব হোসেন বাবু দীর্ঘদিন ধরে যশোর সহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ২০১৭ সালে তার কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলার পর তিনি ১১ মাস কারাভোগ করেন। এরপর জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকেন।মামলার বিচার কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি।

পরে র‌্যাব তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে।র‌্যাব আরও জানায়, বিপ্লব হোসেন বাবুর বিরুদ্ধে বর্তমানে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলাও বিচারাধীন রয়েছে। তিনি যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই ভীত ও অতিষ্ঠ ছিল।আটকের পর তাকে আদালতের সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।