1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় জমি দখলের উদ্দেশ্যে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত

কয়রায় জমি দখলের উদ্দেশ্যে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে জমি দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের বসতবাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যানচালক মনিরুল ইসলাম গত ১৩ ফেব্রুয়ারি কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিজ্ঞ নির্বাহী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নম্বর এসএ খতিয়ান এবং চলমান বিএরএস ৫৫ নম্বর খতিয়ানে আলী সরদারের নামে জমির চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়। পরবর্তীতে, ওয়ারিশদের কাছ থেকে রেজিস্ট্রিকৃত কোবলা দলিলে মনিরুল ইসলাম ওই জমি ক্রয় করেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। তবে, আনিছ, বাবু, ফাহিম, আসমাতুল্লাহ, মনিরুল, শারমিন গংরা বিভিন্ন সময় ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় মনিরুল ইসলাম ও তার পরিবারকে উচ্ছেদের জন্য হামলা ও হুমকি প্রদান করে আসছে। এ বিষয়ে মনিরুল কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ১১ ফেব্রুয়ারি দুপুরে গোপিরায়েরবেড় গ্রামের আনিছ সানা (পিতা মৃত কুদ্দুস সানা) ও তার সহযোগী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মনিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ঘেরা-বেড়া কেটে ফেলে, ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে এবং ঘরে রক্ষিত নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ হামলায় মনিরুল ইসলাম, তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার প্রার্থনা করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।