1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে সাবেক এমপি-নজরুল ইসলাম মঞ্জু - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে সাবেক এমপি-নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না। আমরা এগিয়ে যাবো। আমাদের ধৈর্য ধরতে হবে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে।১১ ই জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর কেডিএ এ্যাভিনিউস্থ শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি’র কার্যালয়ে সোনাডাঙ্গা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি আরও বলেন, প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্যপ্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রচন্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান। পরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ কামনায় দোয়া করা হয়।

ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন এড. ফজলে হালিম লিটন,অধ্যাপক আরিফুজ্জামান অপু,নজরুল ইসলাম বাবু,আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, শামসুজ্জামান চঞ্চল, আকরাম হোসেন খোকন,ইশহাক তালুকদার,তরিকুল­াহ খান, রবিউল ইসলাম রবি, বাচ্চু মীর, আনিসুর রহমান আরজু, হেদায়েত হোসেন হেদু,মিজানুজ্জামান তাজ,মনিরুল ইসলাম, মোস্তফা জামান মিন্টু, আলম হাওলাদার,আলমগীর হোসেন আলম, সেলিম বড় মিয়া,আমিনুল ইসলাম বুলবুল, শাকিল আহমেদ, মেজবাউল আলম পিন্টু, নুরুল ইসলাম লিটন,সুলতান মাহমুদ সুমন,আবু দাউদ,আবু মাস্টার, আসমত হোসেন, পারভেজ মোড়ল,টিপু হাওলাদার, এ আর রহমান,ফিরোজ আহমেদ,আবিদ হোসেন,সিরাজুল ইসলাম সিরাজ,এম এম হোসেন সজল, ইউনুচ শেখ, রাসেল ফরাজী,বায়জিদ হোসেন, শামীম রেজা,সজল আকন নাসির,জুয়েল রহমান,রাকিব ফেরদৌস,রুহুল আমিন রাসেল,শাহনেওয়াজ,জীবন মীর প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।