1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক - Khulnar Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার শেয়ার হয়েছে

মো:রাকিবুল্যাহ সোহাগ,সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রতিনিধ।।সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ৫ম স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে (৩২) আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ইসমাইল গাজী রাতের খাবার শেষে ৫ম স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে নাজমা ধারালো বটি দিয়ে ইসমাইলের গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দেন। ইসমাইলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানান, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। বড় স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকলেও কয়েক দিন আগে তিনি সিরাজপুরের বাড়িতে আসেন। এ নিয়ে ৫ম স্ত্রী নাজমার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর পাশে থাকা অবস্থায় আটক হওয়ার আগে নাজমা খাতুন সাংবাদিকদের কাছে অকপটে তাঁর অপরাধ স্বীকার করেন।

তিনি বলেন, “পারিবারিক সমস্যার কারণে আমি নিজেই বটি দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করি।” চাঞ্চল্যকর তথ্য হলো, ২০১৭ সালে শ্যামনগরের এক ব্যবসায়ীর ওপর একই ধরনের হামলার ঘটনার কথা জানতে চাইলে নাজমা সেটিও স্বীকার করেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহত ব্যক্তির বিশেষ অঙ্গ শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাজমা খাতুন নিজেই কর্তনকৃত অংশটি নিয়ে স্বামীকে হাসপাতালে এসেছিলেন। শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান জানান, “অভিযুক্ত নাজমা খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।