1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পুলিশ কমিশনারের মতবিনিময় - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক

পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পুলিশ কমিশনারের মতবিনিময়

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।

২রা জানুয়ারি ২৫ (বৃহস্পতিবার) বিকেলে রূপসাঘাট সংলগ্ন স্ট্যান্ডে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার মতবিনিময়কালে পুলিশের প্রতি মানুষের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের আইন মান্যতার গুরুত্ব তুলে ধরেন। সমবেত জনতাদের মধ্য হতে আগ্রহীরা তাদের বক্তব্য তুলে ধরেন।

সমবেত জনতার উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশের ভাবমূর্তি  উত্তরণের  চেষ্টা করে যাচ্ছি। সেজন্য আমরা মিলনায়তনে বা সেমিনারে বসে মিটিং না করে আজ আপনাদের সাথে কথা বলার জন্য এবং কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি। কারণ মিলনায়তন বা সেমিনারে মধ্য মিটিং করলে সেই মিটিংয়ের বিষয়বস্তু বাইরের কেউ জানতে পারে না।

পুলিশের প্রতি জনসাধারণের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে বলেন, পুলিশ হবে নিরপেক্ষ সে কোন রাজনৈতিক দলের হবে না। ন্যায়পরায়ণ হবে। পেশাগত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলায় কোথায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। সাহসী ভূমিকা থাকবে। মাদক সন্ত্রাসের বিষয়ে কোন নাগরিক তথ্য প্রদান করলে তথ্যদাতার নিরাপত্তার জন্য তার পরিচয় গোপন রাখতে হবে। পুলিশ মানুষ জনের প্রতি কেয়ারিং অ্যাটিটিউড দেখাবে। মানবিক আচরণ করবে। অভদ্র আচরণ করবে না। পুলিশ ঘুষ খাবে না বেতনের মধ্য থেকে সততার সহিত জীবন যাপন করবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। একই ভাবে জনগণের প্রতিও পুলিশের কিছু প্রত্যাশা আছে। পুলিশ ও জনগণ পরস্পরকে সহযোগিতা করবে। ভিন্ন মত ধর্মের প্রতি সহনশীল হতে হবে। নাগরিক হিসেবে বিশেষ কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন তথ্য দেওয়া, আইন মেনে চলা,পারস্পরিক সহমর্মিতা। এই প্রোগ্রাম সকল শ্রেণি-পেশার মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

এ সময় খুলনা থানার অফিসার ইনচার্জ শেখ মনীর-উল-গীয়াসসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।