1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে তার কোন ক্ষমা নেই- মুফতি মাহবুবুর রহমান - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক

ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে তার কোন ক্ষমা নেই- মুফতি মাহবুবুর রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দীন,খুলনা || ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান বলেছেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঠেকাতে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে, তার ক্ষমা নেই। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সাথে সাথে ২০১৩ সালের ৫ মে রাতে ফ্ল্যাশ আউটের নামে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যাসহ বিগত ১৬ বছরের আইন বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। দেশের বিভিন্ন জায়গায় ‘মব’ তৈরি করে মানুষ নিজের হাতে আইন তুলে নিলেও এর বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকারের জোরালো ভূমিকা চোখে পড়ছে না। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা উদ্বেগজনক।

তিনি বলেন, স্বৈরাচারী শাসকের অবসানের পর দেশবাসী স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করে শান্তিপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষিপ্রতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে জনগণকে এখনো স্পষ্ট করেনি। বরং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাইবান্ধা ও রাজশাহীতে পিটিয়ে ছাত্র-যুবকদের হত্যা করা হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় বয়রা বাজার হাজী ফয়েজ উদ্দিন স্কুল রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ড আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও গণ-সমাবেশ ১৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি এইচ এম আরিফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি আবু মুহাম্মদ গালিব, মোল্লা রবিউল ইসলাম তুষার, কবির হোসেন হালাদার, ইমরান হোসেন মিয়া।

গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন বয়রা পুজা মন্দিরের সেক্রেটারি এ্যাড. সমীর ঘোষ, মাওলানা ইকবাল মাহমুদ, আব্দুস সুবাহান, মোঃ আলী আকবর, মোঃ হুমায়ুন, মোঃ আজিজুর রহমান, মোঃ ইকবাল হোসেন, মোহন মোল্লা, মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল্লাহ, মাওঃ মোঃ শায়খুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মাওঃ আব্দুল হান্নান, মোঃ জাহাঙ্গীর শিকদার,মাওঃ সোহরাব হোসেন, মোঃ ইউনুস ফারাজী, মোঃ করিম হোসেন, মোঃ জুবায়ের মাতুব্বর, মোঃ ইমরুল শেখ, আমির আলী ফারাজী মোঃ হেমায়েত উদ্দিন, মুন্সি বসির আহমদ,শেখ হাসান আলী খান, মোঃ আমিনুর ইসলাম, মোঃ ওবায়দুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পতিত সরকারের সিন্ডিকেট বহাল তবিয়তে রাজত্ব করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নামে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানোর পরও আইন-শৃঙ্খলার কাঙ্খিত উন্নতি চোখে পড়ছে না।

গণ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও বীর শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।