1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় সাদপন্থী এবং জুবায়ের পন্থীদের বিরোধ পাহারায় সশস্ত্র বাহিনী - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক

খুলনায় সাদপন্থী এবং জুবায়ের পন্থীদের বিরোধ পাহারায় সশস্ত্র বাহিনী

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনা নগরীর নিরালা সংলগ্ন তাবলীগ (মারকাজ) মসজিদে মুসল্লিদের মধ্যে দুই গ্রুপ সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে। দুই গ্রুপের মধ্যে রয়েছে সাদ পন্থী ও জুবায়ের পন্থি। মুসল্লিদের সূত্রে জানা যায়, সাদ পন্থীরা ঘোষণা দিয়েছে যে দশ দিন জুবায়ের পন্থীর কোন মুসল্লি তাবলীগ মসজিদের নামাজ পড়তে পারবেন না। সেই পরিপেক্ষিতে জুবায়ের পন্থীদের নির্দেশনা থাকে আজ শুক্রবার ২৭’ ডিসেম্বর জুম্মার নামাজ নিরালা তাবলীগ মসজিদে নামাজ আদায় করার। কিন্তু ফজরের পর থেকে মুসল্লিদের ভিতরে ঝগড়া বিবাদ সৃষ্টি যাতে না হতে পারে তারই ধারাবাহিকতায় খুলনার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, নৌ বাহিনী, পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তা দিসছেন। সশস্ত্র বাহিনী এলাকার সাধারণ মুসল্লি বাদে সাতপন্থী ও জুবায়ের পন্থীর কাউকেই ঢুকতে দেয় না। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বারোটার সময় তাবলীগ মসজিদের মেইন গেটে তালা বদ্ধ করে রাখেন। যাহার কারণে জুম্মার নামাজ এলাকার কোন মুসল্লি নামাজে সামিল হতে পারেননি।

নিরালা তাবলীগ মসজিদ সংলগ্ন নাজিরঘাট এলাকার বাসিন্দা নুর ইসলাম বলেন,আজ মুসল্লিদের ভিতরে বিভাজনের কারণে আজ শুক্রবারে জুম্মার নামাজ আমরা পড়তে পারিনি। আমরা মুসলিম হিসাবে মুসলিমদের ভিতরে সাদপন্থী ও জুবায়ের পন্থী চাইনা। সাধারণ মানুষের একটাই চাওয়া মুসলমানদের ভিতরে সকল ভেদাভেদ বাদ দিয়ে সকলে একসাথে নামাজ পড়বে। স্থান পর্যবেক্ষণ করে দেখা যায়, সশস্ত্র বাহিনী দ্বারা নিরালা মোড় থেকে গল্লামারি মোড় পর্যন্ত কঠোর নিরাপত্তা চলছে। তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মসজিদের আশেপাশে সাত পন্থী বা জুবায়ের পন্থীদের কাউকেই দেখা যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।