1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় তাবলীগ মসজিদে ১০দিন অবস্থান করবেন ওলামায়ে ইকরাম - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

খুলনায় তাবলীগ মসজিদে ১০দিন অবস্থান করবেন ওলামায়ে ইকরাম

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় সাদ পন্থীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে খুলনার আলেম সমাজ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা তাবলীগ মসজিদে এ সংবাদ সম্মেলন করেন আলেমী শুরা।

এ সময় মুফতি জিহাদুল ইসলাম বলেন,বাংলাদেশের দাওয়াতে তাবলীগের দুই ধারাতে কাজ চলতেছে। এক ধারা হলো আলেমী শুরা আরেক ধারা ইন্ডিয়ার সাদ সাহেবের কিছু অনুসারীরা তাবলীগে দাওয়াতের কাজ করছে। ইতিমধ্যেই তাদের দাওয়াতি কার্যক্রম সারা পৃথিবীর কাছেই প্রমাণিত হয়েছে যে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। গত ১৮ তারিখ আলেমী শুরার সাথো যে সকল ভাইয়েরা দাওয়াতি তাবলীগের কাজ করছে তারা অবস্থান করছিলো, রাতের অন্ধকারে রাত তিনটার সময় তারা অস্ত্র সজ্জিত হয়ে মুসল্লিদের নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ইতিমধ্যে চারজন শহীদ হয়েছে এবং অসংখ্য সাথীরা আহত হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনাকে বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাদ পন্থীদের কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আলেমী শুরার সাথে যে সকল সদস্য কাজ করছেন তারা সেখানে অবস্থান করছেন। যেহেতু খুলনা মারকাজ মসজিদ কাকরাইলের অন্তর্গত এবং তারই তত্ত্বাবধানে পরিচালিত। খুলনার যে সমস্ত ওলামা একরাম এবং তাবলীগের ভায়েরা আলেমী শুরার সাথে কাজ করছেন তারা আগামী দশদিন এখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন।

দাওয়াতে তাবলীগের ওর যাতে সাতপন্থীরা হামলা করতে না পারে তাই পুলিশ ও সেনাবাহিনীর কাছে আবেদন করা হয়েছে বলে জানান মুফতি জিহাদুল ইসলাম।

মুফতি জিহাদুল ইসলাম বলেন, খুলনা মারকাজের জায়গাটি দান করেছেন বড় হুজুর রহমাউল্লাহ। তিনি এই জায়গা দান করেছেন সহীহ ইসলামের চর্চার জন্য। তাই সাদ বাহিনী ইসলামবিরোধী কোন কাজ এই মসজিদে করতে পারবেনা।

সংবাদ সম্মেলনে মুফতি গোলাম রহমান গণমাধ্যম কে বলেন, তাবলীগের যে কাজ খুলনা কেন্দ্রিক চলে কাকরাইল মসজিদের অধীনে শুরাই নিজামের মাধ্যমে পরিচালনা হয়। যেহেতু সরকার কাকরাইল মসজিদ থেকে সাদ পন্থীদের অধিকার বঞ্চিত করেছে। আমরাও খুলনার প্রশাসনের কাছে এই দাবি জানিয়েছি। যেহেতু একই ঘটনা একই ব্যবস্থা তাই আমাদেরকেও এই অধিকার দেয়া হোক। আমরা এককভাবে এই জায়গায় কাজ করবো তারা যেন এখানে না আসে। তাবলীগ মসজিদে পর্যাপ্ত লোক অবস্থান করবে। এবং এখানে পাহারাদারের জামায়াত তৈরি করে দেওয়া হয়েছে, তারা মারকাজ পাহারা দেবে। এ সময় প্রশাসনের কাছে তাবলীগ মসজিদে অবস্থানকারীদের নিরাপত্তার জন্য আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাফেজ হারুন, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি মাহমুদ, মুফতি গোলাম রহমান, মুফতি আজিজুর রহমান, মুফতি আব্দুল্লাহ, মুফতি মিরাজুল ইসলাম, মাওলানা হাসান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।