1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এবার পাঠ্যপুস্তকে আসছে পরিবর্তন, বাদ যাচ্ছে শেখ হাসিনার উক্তি - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো

এবার পাঠ্যপুস্তকে আসছে পরিবর্তন, বাদ যাচ্ছে শেখ হাসিনার উক্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ বার শেয়ার হয়েছে

নিউজ ডেক্স || বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর প্রশাসন, বিচার বিভাগ, পুলিশসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের তালিকায় রয়েছে পাঠ্যপুস্তকও, যেখানে আসছে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন।আগামী বছরের প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি। একই সঙ্গে বইয়ের প্রচ্ছদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং উক্তিগুলি বাদ দেওয়া হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, ইতিহাসে যার যেমন ভূমিকা,সেটি সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন,তাদের বিষয় যুক্ত করা হবে।

তিনি জানান,২০২৪ সালের পাঠ্যপুস্তকটি ২০১২ সালের কারিকুলামের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এর ফলে, বিভিন্ন শ্রেণির বইয়ে গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীরা দেয়াল চিত্রকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে। শেখ হাসিনার সরকার পতনের পর ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকে, যা ওই সময়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এনসিটিবি কর্মকর্তারা জানান,জুলাইয়ের গ্রাফিতি সব বইয়ে যাবে না, কিছু কিছু বইয়ে অন্তর্ভুক্ত করা হবে। ২০২৪ সালের ঘটনাবলীর ওপর লেখা সময়সাপেক্ষ, তাই কিছু পাঠ্যবইয়ে গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং উদ্ধৃতি বাদ দেওয়া হবে। চেয়ারম্যান বলেন, “এগুলো অপ্রাসঙ্গিক এবং শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ধারণার উদ্রেক না হয়,সে জন্য এগুলো বাদ দেওয়া হচ্ছে।বইয়ের পেছনের প্রচ্ছদে চিরন্তন কিছু বাণী যুক্ত করা হবে।

বাংলাদেশের বিভিন্ন শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ভূমিকা বেশি প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য ইতিহাস সংশোধন করা হচ্ছে,যাতে জিয়াউর রহমানসহ অন্যান্যদের ভূমিকা সঠিকভাবে প্রতিফলিত হয়।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও অনুমোদন পাওয়া যায়নি। চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে আলোচনা হয়েছে,কিন্তু এখনও সিদ্ধান্ত আসেনি।
এসব পরিবর্তনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং মূল্যবোধ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।