1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ ও দোয়া অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিঘলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার শেয়ার হয়েছে

মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা,আহতদের সঠিক চিকিৎসা সেবা প্রদান ও সুস্থতা পরবর্তী কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত করা এবং স্বৈরাচার হাসিনাকে উৎখাতের মাধ্যমে যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি দুর্নীতিবাজদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অবৈধ ভাবে উপার্জিত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের উন্নয়নে কাজে ব্যবহার করতে বলেন ।আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন,সকল বন্ধকৃত মিল কলকারখানা চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ দিঘলিয়ায় অনুষ্ঠিত গণ সমাবেশে এ কথা বলেন।

ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলার সভাপতি মোঃ নুরুল হুদা সাজুর সভাপতিত্বে ৪ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত দোয়া ও গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান,জেলা সহ সভাপতি মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম সরদার, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা ফজলুল হক ফাহাদ, মুফতি আব্দুল মান্নান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ফরহাদ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।