1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রার শ্রেষ্ঠ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাবে গাছ তলায় পাঠদান - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কয়রার শ্রেষ্ঠ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাবে গাছ তলায় পাঠদান

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || উনিশের দশকে শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান ছিল স্বাভাবিক একটি বিষয়। এমনকি ওই গাছতলাকেই তাদের শ্রেণিকক্ষ হিসেবে মানা হত। তবে এই উন্নয়নের যুগে শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান খুবই দুঃখ জনক।সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেছে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশে বাধার সৃষ্টি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ৪৮৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীরা ভালো ফলাফল অব্যাহত রেখে ২০২৩/২৪ সালে কয়রা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুলের গৌরব অর্জন করে। বিদ্যালয়ে ৫-৭টি কক্ষ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২ টি কক্ষ। এ কারণেই শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে আঙিনায় নিচু টিনের নড়বড়ে অস্থায়ীভাবে ঘর বানিয়ে অসহ্য গরম ও বৃষ্টিতে ভিজে যায় বই খাতা এভাবেই শিক্ষার্থীদের পাঠদান চলছে।

শিক্ষার্থী মাইশা আক্তার বলে, শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে গাছতলায় বসে পাঠদান করতে হয়। খুলনা কয়রা মেইন সড়কের পাশে স্কুলটি হওয়ায় শব্দের কারণে আমরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারছি না এই কারনে আমাদের ফলাফল খারাপ হতে পারে।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার বলেন, শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে খুবই অসুবিধা হচ্ছে। ১৯৫৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ১২৭ জন বৃত্তি প্রাপ্ত হয়। এমনি ক্রীড়া প্রতিযোগিতার আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অভিভাবক মনিরুল ইসলাম বলেন কয়রা উপজেলার মধ্যে সর্বদিক থেকে শ্রেষ্ঠ এমনকি স্কুলে উপস্থিতি প্রায় ১০০% হয়। কী কারণে বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হচ্ছে না তা আমার জানা নেই। তবে সংশিষ্ট কতৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, যেন স্কুলের জন্য শিগগিরই একটি নতুন ভবন নির্মাণ করে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আনা হোক।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, শ্রেণিকক্ষ সংকটে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে বিষয়টি আমি জেনেছি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অচিরেই সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।