1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটের ৯'টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

বাগেরহাটের ৯’টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৩৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের ৯’টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ।
সোমবার (১৯ আগস্ট)স্থানীয় সরকার বিভাগের জারী করা ১৩(ঘ) ও ৩২(ক)প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

বাগেরহাট জেলা ৯’টি উপজেলা নিয়ে গঠিত। এ উপজেলাগুলি হচ্ছে মোল্লাহাট, চিতলমারী,ফকিরহাট,কচুয়া,বাগেরহাট সদর, রামপাল,মোংলা,মরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের স্ব স্ব পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ-২০২৪ এর খসড়া অনুমোদন করে স্থানীয় সরকার বিভাগ।

এদিকে ৯’টি উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ প্রস্তাবিত ‘উপজেলা পরিষদ সংশোধন ১৩ (ঘ) ধারায় বলা হয়-বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এবং ১৩ (ঙ)-তে-বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।একইভাবে জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্য সদস্যদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান রাখা এমনকি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪’ সংশোধন করে একইভাবে ‘স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করা হয়েছে বলেও জানায় স্থানীয় সরকার বিভাগ।এদিকে সারা দেশে মোট ৪৯৫ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়র,৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাপক রদবদল আনতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।