1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আলফাডাঙ্গায় 'নাসির ডেন্টালের' ২০ বছর ধরে প্রতারণা; ভ্রাম্যমান আদালতে ১ বছরের জেল ও জরিমানা - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

আলফাডাঙ্গায় ‘নাসির ডেন্টালের’ ২০ বছর ধরে প্রতারণা; ভ্রাম্যমান আদালতে ১ বছরের জেল ও জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০০ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর ||নিবন্ধন ও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই দীর্ঘ ২০ বছর ধরে দাঁতের চিকিৎসা দেওয়ার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় এক ভুয়া ডেন্টাল চিকিৎসককে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৭ জুলাই) দুপুরে আলফাডাঙ্গায় অবস্থিত ‘নাসির ডেন্টাল ক্লিনিক’-এ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান।

আসামি মো. নাসির উদ্দিন (৩৮), পিতা মৃত ওলিয়ার রহমান মোল্লা। তিনি একজন হিসাববিজ্ঞানের গ্র্যাজুয়েট হলেও নিজের “ডেন্টাল চিকিৎসক” পরিচয় তৈরী করেছেন এলাকায়। তার প্রেসক্রিপশন প্যাড ও ট্রেড লাইসেন্সে “লোকাল ডেন্টাল কোর্স” সম্পন্ন ও “দন্ত চিকিৎসক” হিসেবে পদবি ব্যবহারও করার প্রমাণ পাওয়া গেছে।

তবে অভিযানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর কোনো রেজিস্ট্রেশন বা স্বীকৃত ডেন্টাল ডিগ্রির সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির উপস্থিতিতে তাকে “ভুয়া চিকিৎসক” হিসেবে শনাক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডও প্রদান করেন আদালত।

পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয় এবং সংশ্লিষ্ট ডেন্টাল ক্লিনিকটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।