1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কাঁচা কাঁঠাল কেন খাবেন? - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

কাঁচা কাঁঠাল কেন খাবেন?

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||স্বাস্থ্যকর খাবার কাঁঠাল পাকা ও কাঁচা- দুইভাবেই খাওয়া যায়। নানা ভাবে তরকারি হিসেবে খাওয়া যায় এই কাঁঠাল। কাঁচা কাঁঠাল স্বাদে আর গুণে অনন্য।

এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ, যার অপর নাম ডায়াটারি ফাইবার। এই উপাদানটি খাবার দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে, দূর করে কোষ্ঠকাঠিন্য। কাঁঠালের আঁশ কোলন ক্যান্সারের ঝুঁকিও কমায়।

কাঁচা কাঁঠালের পুষ্টিগুণ:

প্রতি ১০০ গ্রাম কাঁঠালে খাদ্য-আঁশ থাকে দুই গ্রাম, শর্করা ২৪ গ্রাম, চর্বি দশমিক ৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৪ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ৩০৩ মিলিগ্রাম, ভিটামিন এ ২৯৭ আইইউ ও ভিটামিন-সি ৬.৭ মিলিগ্রাম। এছাড়া রয়েছে ভিটামিন এ, বি৬, সি, ও ফোলেট।

খনিজ পদার্থের মধ্যে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফসফরাস ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদানগুলো আমাদের রোগ প্রতিরোধ শক্তিকে করে দ্বিগুণ শক্তিশালী। তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। ত্বক, নখ, চুল, দাঁতের পুষ্টি জোগায়। চর্মরোগ প্রতিরোধে কাজ করে।

কাঁঠালে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। এর ফলে হৃদ্‌রোগ প্রতিরোধ হয়। আমাদের ত্বকের পুষ্টির জন্য কোলাজেন নামের এক ধরনের প্রোটিন বা আমিষের দরকার। কাঁঠালের ভিটামিন সি এই কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে।

কাঁঠালের বিচিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি১২, আয়রন, আমিষ, খনিজ লবণ। আমাদের শরীরে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের নার্ভ বা স্নায়ু। এসব স্নায়ুর পুষ্টির জন্য ভিটামিন বি১২ ভীষণ জরুরি।

কাঁচা কাঁঠালে ফোলেট আয়রনও রয়েছে উচ্চমাত্রায়। ফোলেট, আয়রন রক্ত তৈরি করে। গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বর্ধনের জন্য ফোলেট ভীষণ দরকারি। বাড়ন্ত শিশুরা হঠাৎ লম্বা হয়ে যায়। তাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হয়। বাড়ন্ত শিশুদের জন্যও কাঁচা কাঁঠাল খুবই উপকারী।

যাদের ডায়াবেটিস আছে, তাদের কাঁঠাল খাওয়ায় কিছুটা বিধিনিষেধ আছে। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের কাঁঠাল না খাওয়াই ভালো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।