1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার শেয়ার হয়েছে

মো: মাছুম, স্টাফ রিপোর্টার ||কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকার থেকে তাদের গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আটককৃতরা হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সিটি কর্পোরেশন এলাকার ৩ নং ওয়ার্ডের শাকতলা গ্রামের জুলফু মিয়ার ছেলে মো: শরীফ (২৮), লালমাই উপজেলার বাগনাড়া গ্রামের মধ্যমপাড়ার রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন (২৭), একই এলাকার পূর্ব অশোকতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো: সৈকত (২৫)।

অভিযানকালে ডাকাল দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শনিবার সকালে মামলা দায়ের করে।

দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পলাতক অপর ডাকাত সদস্যদের আটকের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।