1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা নগরীর শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/নে/ড বাবুর সহযোগীকে আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ টাকাসহ গ্রেফতার -কেএমপি,র প্রেস ব্রিফিং - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের

খুলনা নগরীর শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/নে/ড বাবুর সহযোগীকে আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ টাকাসহ গ্রেফতার -কেএমপি,র প্রেস ব্রিফিং

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সন্ত্রাসমুক্ত নগর গড়ার লক্ষ্যে কেএমপি সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে গতকাল ৩ এপ্রিল দিবাগত রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারের জন্য নগরীর সামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালায়।

অভিযান রাত ১ টায় শুরু হয় এবং সকাল ৭ টা পর্যন্ত অব্যাহত থাকে। অভিযানে গ্রেনেড বাবু’র ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে (২২) গ্রেফতার করা হয়। রাব্বির হেফাজত থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১ টি চাপাতি, ১ টি বাইনোকুলার, ১ টি মোটরসাইকেল এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা জোনায়েদ চৌধুরী মিন্টুকেও গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নগদ ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং আরো ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানের এ পর্যায়ে নৌ বাহিনীর একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। অতঃপর যৌথ আভিযানিক দল সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী সাহা (৬০) কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ২৬ লক্ষ ৪ হাজার ৫৫৩ টাকা, ভারতীয় মুদ্রা ৪ হাজার ২৪০ রুপি এবং ৬ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

থানার রেকর্ড পত্রে গ্রেফতারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া যায়। অন্যান্য আসামীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার তথ্য যাচাই করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিডিয়া ব্রিফিং করেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।