1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ, লুটপাট ভাঙ্গচুর, ৭/৮জন আহত, আটক-৩ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের

তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ, লুটপাট ভাঙ্গচুর, ৭/৮জন আহত, আটক-৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া || তেরখাদায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আজ ২ এপ্রিল দুপুর ১২টার দিকে তেরখাদা উপজেলার বারাসাত এলাকায় বিবদমান দু’টি গ্রুপের মধ্যে সংঘ র্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের লোকজন দেশীয় তৈরী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গোটা বারাসাত জুড়ে দুই পক্ষের লোকজন খন্ড খন্ড সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূচনা হয়। প্রায় ২ঘন্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭/৮জন আহত হয়। সংঘর্ষের ঘটনার খবর শুনে যৌথ বাহিনীর একটি টিম ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা যে যার মতে দৌড়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিক এলাকার পরিবেশ শান্ত হলেও বারাসাত ও হরিদাসবাটী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যৌথ বাহিনীর সদস্যরা ঘটনার সাথে জড়িত কাছেদ মোল্যা ও ইলিয়াছ মোল্যা সহ তিন জনকে আটক করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বায়াসাত এলাকায় যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে। এলাকাবাসী বলছে, স্বাধীনতার পর থেকে বারাসাত এলাকায় বিবদমান দু’টি গ্রুপের সংঘর্ষ, সংঘাত ও লুটপাটের মত ঘটনা চলে আসছে। এরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি বছর কয়েকদফা সংঘর্ষে লিপ্ত হয়।

সূত্রে জানা গেছে, জমাজমি, অর্থকড়ি এবং নারী ঘটিত কোনো বিষয় নয়, আধিপত্য বিস্তার নিয়েই এসব ঘটনা ঘটে। যুগ যুগ ঘরে বিবদমান দুই গ্রুপের মধ্যে দাঙ্গা হাঙ্গামা চলে আসলেও পরিবর্তনের কোনো সম্ভাবনা আজও পরিলক্ষিত হয়নি। যুগ যুগ ধরে থানা পুলিশ কোনোমতে সংঘর্ষ সংঘাত দমিয়ে রাখলেও নির্মূল করতে পারেনি আজও। ফলে প্রতিবছরই অতীতের ঐতিহ্য ধরে রেখে নিয়মনীতি উপেক্ষা করে বারাসাতবাসী তাদের অস্তিত্ব ধরে রাখতে মরিয়া হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। কবে কখন সংঘর্ষের যবনিকা হবে তা কেউ বলতে পারে না।

সংঘর্ষের মত জীবন বিধ্বংশী কর্মকান্ডে জড়িয়ে এক সময়ের ঐতিহ্যবাহী বারাসাত গ্রাম শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে পিছিয়ে পড়ছে। কতিপয় নরপশুর খামখেয়ালীপনার কারণে স্বপ্নের বারাসাত এখন অবহেলিত বারাসাতে রূপান্তরিত হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

এলাকার সচেতন মহল বলেন, রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে বিবদমান গ্রুপের অনেকেই পরপারে পাড়ি জমিয়েছে আবার পঙ্গুত্ববরণ করে অনেকে অসহাযত্ব এবং দুর্বিসহ জীবন যাপন করছে। বারাসাত থেকে এসব আইন শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম নির্মূল করার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী মহল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।