1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি টাকাসহ আটক ১ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি টাকাসহ আটক ১

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরযমুনা এলাকায় পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আবু হাসান রাজু (৩২) নামের ওই যুবককে আটক করে।আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।

পাউখালী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আটক আবু হাসান রাজু একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করে।

বুধবার (২৫ মার্চ) আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্থানীয়রা অভিযানের প্রশংসা করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।