1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লক্ষ্মীপুরে পাউবোর ৪ একর জমি ২৮ ব্যক্তির দখলে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি

লক্ষ্মীপুরে পাউবোর ৪ একর জমি ২৮ ব্যক্তির দখলে

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৩৩ বার শেয়ার হয়েছে

সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় চার একর জমি ভূমিগ্রাসী চক্র দখল করে ঘর নির্মাণ করে বসবাস করেছে। রামগতি উপজেলার চরলক্ষী মৌজার আর. এস ৫নং খতিয়ানের ১০১৪৪ ও ১০১৪৫ দাগে রামগতি মাছ ঘাট সংলগ্ন পাউবোর ওয়াপদা কলোনী নামে পরিচিতি বেদখল হয়ে যায়। ২৮টি পরিবার আলাদাভাবে এ জমিতে টিনসেড ঘর নির্মাণ করে বসবাস করছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, পাউবোর বেদখল হওয়া ৪ একর জমির তিন পাশে বাউন্ডারি ওয়াল রয়েছে। রয়েছে পুরানো ৭টি পাকা দালান যার মধ্যে দুটি দুইতলা ও অপরগুলো একতলা ভবন। একটি পুকুর ও বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছ।

জেলা পানি উন্নায়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে নোয়াখালী জেলার অধীন থাকাকালে এই ওয়াপদা কলোনী লক্ষ্মীপুরের সাব ডিভিশন অফিস ছিল। বর্তমানে পরিত্যক্ত ওই সাতটি ভবনে কর্মকতাদের অফিস কার্যালয় ছিল। পরে ১৯৮৪ সালে লক্ষ্মীপুরকে আলাদা জেলায় উন্নীত করার পর সাব ডিভিশন অফিস পানি উন্নয়ন বোর্ডের কলোনী হিসেবে ব্যবহৃত হতো। এখানে কর্মকতাসহ অফিস সহায়করা বসবাস করতেন।

রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকায় মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গণ থেকে রক্ষাকল্পে ২০১৪ইং সাল থেকে নদীর তীর সংরক্ষণ কাজ অব্যাহত আছে। বেড়িবাঁধসহ এসব কাজ পাহারা দিতে অফিস সহায়কদের এখানে থাকতে হয়। কিন্তু ওয়াপদা কলোনী ভূমিগ্রাসী চক্রের দখলে থাকায় অফিস সহায়করা এ কলোনীতে থাকা এখন নিরাপদ মনে করছেন না।

জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে দখলদারদের সরে যেতে এ পর্যন্ত একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দখলদাররা এসব কানেই নিচ্ছেন না। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গত বছরের সেপ্টেম্বরে লক্ষ্মীপুর পানি উন্নয়ন অফিস থেকে জেলা প্রশাসকের নিকট আবেদন জমা দেওয়া হয়। কিন্তু এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়েনি।

জানা গেছে, ওয়াপদা কলোনীর দখলদাররা হলেন- মো. আমির, রাশেদা বেগম, আলাউদ্দিন, সুলতানা বেগম, ছায়েরা বেগম, নাজমা বেগম, মো. নূর উদ্দীন, মো. ছালেহ উদ্দীন, মনোয়ারা বেগম, মুর্শিদা বেগম, লিটন, মিলন, আশরাফ, বেচুমিয়া, ইউসুফ, কবির হোসেন, জামাল, আলাউদ্দিন, হাসিম, কবির মাঝি ও মুর্শিদা বেগমসহ ২৮ জন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, জেলা প্রশাসকের কাছে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য তালিকা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।