1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি

কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| যশোরের কেশবপুরে ৫ বছরের শিশুকে সুকৌশলে বসতবাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় দুশ্চরিত্রহীন লম্পট ফজর আলী বিশ্বাস (৬০)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২ মার্চ-২৫) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে ওই যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যার থানার মামলা নম্বর-২। গ্রেফতারকৃত ফজর আলী একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে শিশুটি তার পিতা-মাতার সাথে কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে নানার বাড়ীতে আসে। ওই দিন বিকেলে নানার বাড়ীর পাশে শিশু মেয়েটি খেলা করছিল। সেই সুবাদে একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে ফজর আলী বিশ্বাস শিশু কন্যাটিকে খাবারের প্রলোভন দেখিয়ে সুকৌশলে বসতবাড়ির গোয়াল ঘরের পিছনে নিয়ে যায়। সেখানেই শিশু মেয়েটির পরনের প্যান্ট খুলে যৌন নিপীড়ন করে। ওইসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে ঘটনাস্থল থেকে ফজর আলী পালিয়ে যায়। পরবর্তীতে ফজর আলী বিশ্বাসের স্ত্রী আইয়ন নেছা ও নওশের এর স্ত্রী শিশুটিকে কান্নাকাটি করতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে তার মায়ের কাছে নিয়ে যায়। তারপর সকলের উপস্থিতিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানান। এমন ন্যাক্কারজনক ঘটনা তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ফজর আলীকে আটকিয়ে রেখে থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজর আলীকে গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৫ বছরের শিশুর যৌন নিপীড়নের ঘটনায় লম্পট ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।