1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

কেশবপুরের কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩২৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| মানব জাতির নৈতিকতা বৃদ্ধিকল্পে বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায়, সনাতন ধর্ম পালনের প্রতিশ্রুতিতে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার থেকে।

শনিবার (০১ মার্চ-২৫) শুক্লাপক্ষ দ্বিতীয়া তিথিতে ছিল মঙ্গলঘট স্থাপন, শুভগন্ধাধিবাস ও ভাগবত আলোচনা।আজ রোববার (০২ মার্চ) অরুণোদয় থেকে অখন্ড তারকব্রহ্ম শ্রীশ্রীহরিনাম সংকীর্ত্তন, যথারীতি পূজা ও প্রসাদ নিবেদন। সোমবার (০৩ মার্চ) প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সমাপন।

অতঃপর নাম সংকীর্তণ সহকারে নগর পরিক্রমা। মন্দিরে পূজা ও মহোৎসব শেষে মহাপ্রসাদ বিতরণ।কন্দর্পপুর রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক, শ্রী গোবিন্দ চন্দ্র পাল ও কোষাধ্যক্ষ শ্রী শ্যামল কুমার সাধু জানিয়েছেন, মহানাম পরিবেশনায় থাকবেন-নিত্যানন্দ সম্প্রদায়, মাষ্টার-শ্রী প্রিয়নাথ সরকার খুলনা।

আদি গৌরাঙ্গ সম্প্রদায়, মাষ্টার- শ্রীমতি বিজলী রাণী যশোর। লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায়, মাষ্টার-শ্রীমতি কবিতা রাণী পাইকগাছা। বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় (অষ্টসখি), মাষ্টার-শ্রীমতি সেবানী সরকার সাতক্ষীরা। নব ভাই-বোন সম্প্রদায়, মাষ্টার-শ্রীমতি সন্ধ্যা রাণী আশাশুনি। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন-ভক্তিপ্রবর মৃত্যুঞ্জয় দাস অধিকারী (মাধব), শ্রীশ্রী মাধবকুঞ্জ সেবাশ্রম, ঘোষনগর, যশোর।

অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন, ভক্তিপ্রবর মৃত্যুঞ্জয় দাস অধিকারী (মাধব), শ্রীশ্রী মাধবকুঞ্জ সেবাশ্রম, ঘোষনগর, যশোর।কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনে সার্বিক তত্ত্ববধায়ক শ্রী অরুণ সিংহ জানান, সেবায়েত থাকবেন, প্রভুপাদ স্বপন গোস্বামী, গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা।

নিত্য সেবায়েত থাকবেন, শ্রীযুক্ত বাবু সুভাষ চন্দ্র পাল (পঞ্চা), কন্দর্পপুর রাধাগোবিন্দ মন্দির, কেশবপুর, যশোর। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। সকল প্রকার স্বেচ্ছাদান সাদরে গ্রহণ করা হবে। তাছাড়া, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মন্দির প্রাঙ্গণে ধুমপান নিষিদ্ধের অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।