1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় জনতা চোর ধরে পুলিশের নিকট  হস্তান্তর  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি

দিঘলিয়ায় জনতা চোর ধরে পুলিশের নিকট  হস্তান্তর 

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৬২ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা|| দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে আশিকুর রহমান আশিক (৩৫) নামক জনৈক চোরকে জনতা হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে। ধৃত চোরের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জনতার হাতে ধৃত সেনহাটি আদর্শ পল্লী এলাকার বিদ্যুৎ মিস্ত্রি ইয়াসিনের বাড়ির ভাড়াটিয়া ডলার বিল্লালের পুত্র আশিক।

শুক্রবার সকালে রেজার মোড়ের মুদী দোকানদার হাবিবের দোকানে ৫০০গ্রামের চায়ের প্যাকেট বিক্রি করতে আসলে দোকানদার হাবিবের সন্দেহ হয়। কয়েকদিন আগে হাবিবের দোকানে চুরি ও চোরাই মালামালের ব্যাপারে আশিককে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তা অসংলগ্ন হলে সন্দেহ আরো ঘনিভূত হয়। ইতোমধ্যে লোকজন জড়ো হয়ে পড়ো এবং তাকে নিয়ে ঘর তল্লাশি করলে ট্রাংক থেকে আরো অনেক চোরাই মালামাল ও বিদ্যুতিক তার উদ্ধার হয়।

এ সময় আশিক চুরির কথা শিকার করে। পরে লোকজন দিঘলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে হাবিবুর রহমানের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে জানান, সেনহাটি হাবিবুর রহমান বাদী হয়ে ধৃত আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং১৩ তারিখ ২৮/০২/২০২৫ ইং।

এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় সেনহাটি বাজারের মুদী দোকানদার আঃ রহমানের দোকানে চুরি হয়েছে। চোরচক্র সেনহাটি মসজিদ সংলগ্ন এ দোকানের পিছনদিকের চালার টিন কেটে দোকানে ঢুকে এ চুরি সংঘটিত করে। চোরেরা নগদ টাকা, সিগারেট, সাবান,জুস  সহ ২০ হাজার টাকার মালামাল চুরি করে অবাধে পালিয়ে যায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।