1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাধারণ ছাত্র জনতা দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভকর্মসূচি পালন করছে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

সাধারণ ছাত্র জনতা দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভকর্মসূচি পালন করছে

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || ২৮ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪ টায় শিববাড়ি মোড়ে, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী এবং সাধারণ জনগণ, ছাত্র, ছাত্রীরা  রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

নগরীর পি টি আই মোড় এলাকায় হতে শিববাড়ি মোড়ে আন্দোলনকারীরা সমবেত হয়ে ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবি জানায়।

তারা “ধর্ষণমুক্ত সমাজ চাই”, “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” ইত্যাদি প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায়।

বিক্ষোভকারীরা বলেন শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশালসহ বিভিন্ন জেলা শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে। সামাজিক সংগঠনগুলো গণস্বাক্ষর সংগ্রহ করে সরকারের কাছে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।

বিক্ষোভকারীদের দাবি:

১.ধর্ষণকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

২. নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ।

৩.ভুক্তভোগীদের জন্য মানসিক ও সামাজিক সহায়তা প্রদান।

৪.যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার প্রসার ঘটানো।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ ও র‍্যাব , সকল আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা হবে।
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ সমাজে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে। তবে শুধুমাত্র আন্দোলন যথেষ্ট নয়; প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।