1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অবশেষে বিএনপির আর্শীবাদ পেয়েছেন খুলনার মঞ্জু-মনি! - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

অবশেষে বিএনপির আর্শীবাদ পেয়েছেন খুলনার মঞ্জু-মনি!

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || নবম জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি খুলনা বিএনপিতে তিন যুগেরও বেশি সময় ধরে আলোচিত রাজনীতিক। গত তিন বছরে সাংগঠনিক কাঠাম‌োতে তাদের অবস্থান নেই। গেল সোমবার দলের নগর শাখার সম্মেলনে দাওয়াতও পাননি এ আলোচিত নেতৃত্ব। আজ বৃহস্পতিবার কেন্দ্র আহুত বর্ধিত সভায় তারা আমন্ত্রণ পেয়ে অংশ নেন। তবে বক্তৃতার সুযোগ ছিল না। এ মূহুর্তে কেন্দ্রের আর্শীবাদের হাত তাদের মাথার ওপর।

২০১৯ সালের ৯ ডিসেম্বর থেকে তারা গুরুত্বপূর্ণ শীর্ষ দায়িত্ব হারান। দু’জনের রাজনৈতিক পরিচয় এখন সাবেক। একজন সাবেক সংসদ সদস্য, আরেকজন সাবেক মেয়র। গেল তিন বছরে বিভিন্ন জাতীয় দিবস, দলের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী, শীত বস্ত্র বিতরণ, জানাজা ও জামিন নিতে তারা আদালতে সরব। ২০২২ সালের ২২ অক্টোবরে স্থানীয় সোনালী ব্যাংক চত্বরে মহাসচিবের উপস্থিতিতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়ে মহাসমাবেশে শো-ডাউন দেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। সেদিন টেলিভিশনের ক্যামেরা থেকে তারা বঞ্চিত হয়নি।

সদ্য সমাপ্ত নগর সম্মেলন ও কাউন্সিলে আলোচিত এ নেতৃত্ব আমন্ত্রণ পায়নি। একত্রিশ ওয়ার্ড, পাঁচটি থানা কমিটিসহ ৫০৫ জনের কাউন্সিলরের তালিকায় তাদের অনুসারীরা স্থান পাননি। অনুসারীরা নগর কমিটির বিরোধিতাও করেনি।পদবঞ্চিত র্শীষ দু’নেতৃত্বের রাজনৈতিক সূচনা মার্কসবাদী দর্শনের পথ বেয়ে ৪৫ বছর আগে পূর্বের দর্শন ছেড়ে বাংলাদেশী জাতীয়তাবাদ এর পতাকাতলে সমাবেত হন। ত্যাগ, শ্রম ও মেধা দেন ১৯ দফা প্রতিষ্ঠার সংগ্রামে। ২০০৯-২০২৪ পর্যন্ত ১৫ বছরে আওয়ামী লীগের জামানায় নাশকতাসহ একাধিক গায়েবী মামলার আসামি হয়েছেন তারা। কারাগারে ও আদালতে সময় দিতে হয়েছে দিনের পর দিন।

সাংগঠনিক কর্মকান্ড ও দলীয় কর্মীদের সাথে যোগাযোগ রাখতে দলের এই অংশ নগরীর তেতুলতলা মোড়ে রাজনৈতিক সচিবালয় চালু রেখেছেন। শীর্ষ নেতা সন্ধ্যার পর অবস্থান করেন সুলতান হামিদ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে।

দলের স্থানীয় রাজনীতিতে গত ৪৫ বছরে সাবেক জেলা জজ আমীর আলী জোয়াদ্দার, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান, শ্রমিক নেতা মোঃ আশরাফ হোসেন, এম নুরুল ইসলাম, কাজী সেকেন্দার আলী ডালিমের পর তাদের দু’জনের অবদান স্বীকৃত। সাংগঠনিক কাঠামোতে স্থান না পেলেও ১৯ দফার রাজনীতিতে তাদের ইমেজ অক্ষুন্ন রয়েছে। এ কারণেই তার অনুসারী জাফর উল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা নিজাম উর রহমান লালু, খানজাহান আলী থানার মীর কায়সেদ আলী, দৌলতপুরের শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, খালিশপুরের এড. ফজলে হালিম লিটন, সোনাডাঙ্গার আসাদুজ্জামান মুরাদ, সদর থানার অধ্যাপক আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু প্রমুখ এ শীর্ষ দু’ নেতার পিছু ছাড়ছে না। আজকের কেন্দ্রীয় বর্ধিত সভার আমন্ত্রণ পেয়েছেন বলে নজরুল ইসলাম মঞ্জু গণমাধ্যম কে জানান। বক্তৃতার সুযোগ ছিল না, তবে নগর শাখার কাউন্সিল সম্পর্কে বলেছেন এটি ছিল ‘পাতানো ও সাজানো’। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে কিছু বিষয় আড়াল করা হয়েছে। দলকে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং উপদল সৃষ্টিকারীদের চিহ্নিত করতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঁচ পাতার একটি চিঠি দু’বছর আগে পাঠান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।