1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের

কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম, খুলনা প্রতিনিধি || খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারির সৃষ্ট ঘটনার জেরে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ৯৯তম সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ।

কুয়েটের জনসংযোগ বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা থাকবে।

এর আগে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তালা ভেঙে নিজ বাসভবনে প্রবেশ করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। খবর পেয়ে ফের তালা ঝুলিয়ে দিতে গিয়ে শিক্ষকদের অনুরোধে সরে আসেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিলেও গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে তালা ভেঙে ভিসি বাসভবনে প্রবেশ করেন বলে শিক্ষার্থীরা খবর পান। পরে কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে সত্যতা পাওয়ার পর আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে সেখানে গিয়ে মাইকে ঘোষণা দেন যে, ‘ভেতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসুন’।

এসময় শিক্ষকরা বেরিয়ে আসেন। প্রায় ২০ মিনিট ধরে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বাসভবনে তালা না মারার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানান। এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষকদের অনুরোধ মেনে সেখান থেকে তালা না মেরেই চলে যান।

শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে তারা তালা মারা থেকে বিরত থাকলেও ভিসিকে তারা প্রত্যাখ্যান করেছেন।

সেই সাথে ভিসি গঠিত তদন্ত কমিটিও তারা মানেন না।কুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মাসুদ স্যার আমাদের ভিসি না। আমরা মাসুদ স্যারকে ভিসি হিসেবে বর্জন করেছি। যেহেতু আমরা ভিসিকে বর্জন করেছি, সেহেতু এই বর্জনকৃত ভিসির গঠিত তদন্ত কমিটিকে আমরা কেউ গ্রহণ করছি না। এখানে ভিসি তার আস্থাভাজন, আমাদের আন্দোলনে বিতর্কিত শিক্ষকদের নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন।

এই তদন্ত কমিটিকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি এবং এই কমিটির অধীনে প্রকাশিত প্রতিবেদন, আমরা কখনোই মেনে নেব না।’

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।