1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি

কেশবপুরে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ কেশবপুর || কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের তিন মাসের এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি-২৫) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক লক্ষণ কুমার সঙ্গীয় ফোর্স নিয় ২২ ফেব্রুয়ারি রাতে বেগমপুর গ্রামের তাপসের মোড় থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৫৫) কে ১৫ পিচ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২টি মানবপাচার ও ৩টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে একই রাতে উপ-পুলিশ পরিদর্শক হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আটন্ডা গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমান (৩২) এবং চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক দীপংকর সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশাররফ হোসেন (৩৮) কে গ্রেফতার করে।
অপরদিকে থানার নিয়মিত মারামারি মামলায় ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আগরহাটি গ্রামের নওয়াব আলী ফকিরের ছেলে হামিদ ফকির (৫০) ও একই গ্রামের আব্দুল মজিদ ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার বলেন, বিজ্ঞ আদালতের এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সকল আসামিদের রোববার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবিঃ
২৩/০২/২৫

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।