1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার -২০২৪ এর সম্মাননা প্রদান - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার -২০২৪ এর সম্মাননা প্রদান

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || পুরুষের অনুপ্রেরণা ছাড়া নারী সামনে এগিয়ে যেতে পারে না : মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক

খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর সম্মাননা প্রদান অনুষ্ঠান রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ বছর খুলনা বিভাগের পাঁচজনকে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে যশোর সদরের মোছা: চম্পা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যশোর কেশবপুরের টুম্পা সাহা, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের মমতাজ খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ঝিনাইদহ সদরে রওশন আরা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে মাগুরা সদরের ডালিফা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রত্যেক নারীই অদম্য এবং সম্মাননা পাওয়ার যোগ্য। নারীদের দমিয়ে রাখা যাবে না। সকল জায়গায় নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে নারী সমাজকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অদম্য নারী সম্মাননার আয়োজন। নারীরা পরিশ্রম ও সংগ্রামের মধ্যদিয়ে সম্মাননা পাওয়ার অবস্থানে পৌঁছায়, তা দেখার জন্য পুরুষদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ পুরুষের অনুপ্রেরণা ছাড়া নারী সামনে এগিয়ে যেতে পারে না। তিনি নারী বান্ধব সমাজ গড়তে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করেন।

তিনি বলেন, সমাজে নারী-পুরুষ সকলের মানসিকতা পরিবর্তনে সামাজিক আচরণ পরিবর্তন ত্বরান্বিত করতে একটি প্রকল্পের অধীনে কার্যক্রম চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. বেলায়েত হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। এতে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম। অনুষ্ঠানে বিচারক শেখ দিদারুল আলম ও শ্রেষ্ঠ অদম্য নারী টুম্মা সাহা বক্তৃতা রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এছাড়া পাঁচ জন রানার আপ অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।