1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অস্তিত্ব রক্ষার লড়াই গাবুরার সচেতন নাগরিক সমাজ কর্তৃক জনপ্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাৎ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি

অস্তিত্ব রক্ষার লড়াই গাবুরার সচেতন নাগরিক সমাজ কর্তৃক জনপ্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৭ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম|| প্রায় সপ্তাহ দুই জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাবুরার মেগা প্রকল্প বা সাতক্ষীরা পোল্ডার ১৫ পুনর্বাসন প্রকল্পের ছবি, ভিডিও ও লেখালেখির মাধ্যমে নানান অভিযোগ উঠে আসে। যেটা গাবুরার সচেতন নাগরিক সমাজ বিশেষ করে তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে ওঠে। এবং গাবুরা কিংবা গাবুরার বাইরে অবস্থানরত গাবুরারবাসীর নজরে আসে বিষয়টি যেটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

তার প্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারী ২০২৫ মোঃ ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি জরুরী অনলাইন সভার আয়োজন করা হয়। যে মিটিং এ গাবুরার প্রায় প্রতিটি ওয়ার্ডের যুব সমাজ অংশগ্রহণ করে। এবং উক্ত মিটিং এ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইয়াসিন আরাফাত (জুনিয়র) সরোজমিনে কাজের অবস্থা পর্যাবেক্ষণ করেন এবং নানান অসংগতি দেখতে পান।

প্রথম দিনের প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ আবারো একটি জরুরী সভার আয়োজন করে ‘অস্তিত্ব রক্ষার লাড়াই : গাবুরার সচেতন নাগরিক সমাজ’ সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, গাবুরার যুব সমাজ সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে সরাসরি দেখা করে সকল বিষয় উপস্থাপন পূর্বক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই আলোকে ১২ গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জনাব মাছিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জরুরী কাজে গাবুরার বাইরে আছেন। গাবুরায় ফিরলে মিটিং করবেন।

চেয়ারম্যান বাসায় ফিরেছেন শুনে ‘অস্তিত্ব রক্ষার লড়াই : গাবুরার সচেতন নাগরিক সমাজ’ ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ১০ (দশ) সদস্যের একটি প্রতিনিধি দল আজ ২২ ফেব্রুয়ারি, বাদ মাগরিব চেয়ারম্যান সাহেবের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। উক্ত প্রতিনিধি দলের আরো যারা সদস্য ছিলেন, হাবিবুল্লাহ আল মামুন, মোঃ ওয়ায়েজকুরুনী, শাহাদাৎ হোসেন রাজিব, ইয়াসিন আরাফাত (জুনি), নাসিম সায়াদাত ফয়সাল, আব্দুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ফয়েজুল্লাহ, আশিকুর রহমান সহ অন্যন্য।

অস্তিত্ব রক্ষার লাড়াই  গাবুরার সচেতন নাগরিক সমাজ প্রতিনিধি দল। প্রকল্পের কাজে ঠিকাদার কর্তৃক নানান অনিয়ম, কাজে নকশা প্রধানে চতুরতা, নিন্ম মানের উপকরণ দিয়ে ব্লক নির্মাণ, রাস্তার গোড়া কেটে রাস্তা পূনঃ নির্মাণ, নকশা অনুযয়ী কাজ না করা, অনৈতিক অর্থ আদান-প্রদাণ সহ নানান বিষয় উপস্থাপন করেন।

সম্মানিত চেয়ারম্যান সাহেবে সকল বিষয় গভীর মনোযোগের সাথে শুনে প্রতিনিধি দলের সাথে একাত্মতা প্রকাশ করেন। এবং প্রতিশ্রুতি প্রদান করেন যে, আসন্ন পবিত্র মাহে রমজানের পূর্বে দ্রুত তম সময়ের মধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক্সএন এর সাথে প্রতিনিধি দল ও গাবুরার সাধারণ জনগনের সরাসরি আলোচনার বন্দেবস্ত করবেন। ততদিন সবাইকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানান।

” উপকূল বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে স্মরণ করে উক্ত জনগুরুত্বপূর্ণ আলোচনাটি সমাপ্ত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।