1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে গৃহিণীর শ্লীলতাহানির চেষ্টাকালে ছাত্রলীগের সাবেক সভাপতি আটক - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

কালিগঞ্জে গৃহিণীর শ্লীলতাহানির চেষ্টাকালে ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার শেয়ার হয়েছে

স্টাফ রিপোর্টার:এস এম তাইজুল হাসান সাদ || ১০ বছর ধরে ১ গৃহিণীকে  উত্তাক্ত করা, কু প্রস্তাব দেওয়া সহ নানান উপায়ে অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পেরে সুযোগ বুঝে গৃহিণীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টাকালে কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল তরফদার (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করে গৃহিণীর পরিবারের লোকজন ও প্রতিবেশিরা। উজ্জ্বল শংকরপুর গ্রামের ইসরাফিল তরফফারের পুত্র।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত্র ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের ইয়াসিন আলী সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহিণী জানান উজ্জ্বল বিগত ১০ বছর ধরে তাকে উত্তাক্ত করা সহ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং স্বামী সন্তানদেরকে ফাকি দিয়ে তার কথামত চলার জন্য চাপ প্রয়োগ করত। লোকচক্ষুকে ফাঁকি দেওয়ার জন্য তার সাথে বোনের সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার অনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা অব্যাহত রাখে।

দলীয় প্রভাব থাকায় তার বিরুদ্ধে কোনরুপ অভিযোগ করতে পারেননি তিনি। বৃহস্পতিবার তার স্বামী ইটভাটায় থাকার সুবাদে সুযোগ বুঝে উজ্জ্বল তার ঘরে প্রবেশ করে এবং তার উদ্দেশ্য চরিতার্থ করতে চায়।  এ বিষয়ে ভুক্তভোগী গৃহিণী বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায় ঘটনার রাত্রে উজ্জ্বল গৃহিণীর শয়ন কক্ষে প্রবেশ করে তার স্বামী সন্তান সহ মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষনের চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু করে তখন গৃহিণীর ডাক চিৎকারে তার পুত্র, ভ্রাতুপুত্র ও প্রতিবেশীরা ছুটে এসে উজ্বল কে আটক করে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মো: কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে আটক উজ্জ্বলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন উজ্জ্বল দির্ঘ কয়েক বছর যাবৎ গৃহিণীর বাড়িতে প্রকাশ্য যাতয়াত করে এবং এলাকায় নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো। এলাকার সবাই তার অপরাধের বিষয়টি জানলেও প্রভাব আর হুমকিতে কেউ মুখ খোলার সাহস পায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।