1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীর বয়রা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় আহত - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

নগরীর বয়রা বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা নগরীর বয়রা বাজার এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৮ শে জানুয়ারি রাত আনুমানিক ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন আব্দুর রহমান(২৫) ও সালমান রায়হান (২৮) দুইজন বয়রা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ তারিখ রাত আনুমানিক ১১ টার সময় বয়রা বাজার এলাকায় ১০/১৫ জন এসে আব্দুর রহমান ও সালমান রায়হান এর সাথে বাক বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে আব্দুর রহমান ও সালমানকে তারা মারধর করে চলে যায়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুর রহমান জানান, বয়রা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র হকার ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল। ঘটনার দিনও তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী করছিল।

এ সময়ে তাদেরকে বাধা দিলে চক্রটি হামলা করে কিল ঘুসি এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের কাছে ধারালো অস্ত্রও ছিল। তিনি আরো জানান, হামলাকারীদের মধ্যে আলামিন নামে একজনকে তিনি চিনতে পেরেছেন।
আহত অপরজন সালমান রায়হান ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, একটি চক্র বয়রা এলাকায় চাঁদাবাজি করার সময় আব্দুর রহমান বাধা দিলে তার ওপর চড়াও হয় এবং হামলা করে। আমি ঠেকাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আমাকে জখম করে। তিনি আরো বলেন, একটু সুস্থ হলে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বয়রা এলাকায় ফুটপাতকে কেন্দ্র করে মারামারির ঘটনা তিনি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আহত বা দুই পক্ষের কেউ থানায় অভিযোগ জানায়নি।
এলাকায় উত্তেজনা বিরজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।