1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ।
খুলনায় জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ ৭ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১১ জানুয়ারি) খুলনা মহানগরীর ডাক বাংলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় ৭ দফাকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান ও তাওহীদ শুভ।

নগরীতে লিফলেট বিতরণকালে স্থানীয় জনতার উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এ বিষয়ে সরকারকে কি প্রশ্ন করতে পেরেছেন, কোন যুক্তিতে দাম বাড়াচ্ছে? এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে। সেই সংবিধানের জন্য আমরা ও আপনাদের ১৫০০ থেকে ২ হাজার লোক শহীদ হয়েছেন। তাদের রক্তের জন্য হলে ও একটি নতুন সংবিধান লাগবে। এখন অনেকেই বলছে, নির্বাচিত হলে তারা অনেক কিছু করে দেবে। নির্বাচন হলে যে-ই আসুক না কেন, তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করতে না পারলে এই নতুন সংবিধানের আলোকে আপনারা ধরতে পারবেন কেন করেনি।
তিনি বলেন, সরকার আমাদের কাছে সময় চেয়েছেন এই জিনিসটা বাস্তবায়নের জন্য। যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো।

লিফলেটে উল্লেখ করা দাবিগুলো:

°জুলাই অভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং
আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে।
°অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
°ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
°ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।
°এ ছাড়া ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যোগসূত্র রেখে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে।
°নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে।
°বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।

এতে বলা হয়,নিপীড়িত ও মজলুম জনগোষ্ঠীর লড়াই হিসেবে আমরাও জনগণের সামনে একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। যেন ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান ভবিষ্যৎ প্রজন্মের কাছে দালিলিক প্রমাণ হিসেবে সুরক্ষিত থাকে।

ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল উল্লেখ করে বলা হয়, এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠকরা স্থানীয় মানুষদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের মাঝে জুলাইয়ের ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি জহীরুল তানভীর, আযাদ, মিরাজুল ইসলাম, স্নিগ্ধা ও আবু নাঈম প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।