1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গল্লামারী সেতু নির্মাণ কাজে ধীরগতি,খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) মানববন্ধন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

গল্লামারী সেতু নির্মাণ কাজে ধীরগতি,খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা নগরীর প্রবেশদ্বার গল্লামারী এলাকায় ময়ূর নদীর উপর পাশাপাশি দুটি সেতু নির্মাণ কাজ চলছে খুবই ধীরগতিতে। ময়ূর নদীর উভয় পাড়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এ নিয়ে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সেতু এলাকায় মানবন্ধন করে ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) নামের একটি সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, ও (কেডিএস) সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, ২০২৩ সালের অক্টোবরে গল্লামারী সেতু নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু খুবই ধীরগতিতে কাজ চলছে। ব্যস্ততম এলাকার সড়কের কমপক্ষে দুই-তৃতীয়াংশ জায়গা ঘিরে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সমগ্র এলাকাজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে একদিকে যানবাহন চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা, অন্যদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। গল্লামারী এখন একটি অসহ্য যন্ত্রণার নাম।

মানববন্ধনে জানানো হয়, প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬৮.৭০ মিটার ও প্রস্থ ১৩.৭০ মিটার। পানির স্তর থেকে সেতুটি ৫ মিটার উঁচুতে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের ব্যয় প্রায় ৬৮ কোটি টাকা। ২০২৫ সালের মে মাসের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে ব্যয় বৃদ্ধি পেতে পারে।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদসদস্যবৃন্দ, গল্লামারি বাজার বণিক সমিতি,এবং সর্বসাধারন প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।