1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় যৌন নিপিড়নকারী শিক্ষকের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

পাইকগাছায় যৌন নিপিড়নকারী শিক্ষকের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় যৌন নিপিড়নকারী এক শিক্ষকের বহিস্কারের দাবীতে পুনরায় শিক্ষক,ছাত্র-ছাত্রী,অবিভাবক ও এলাকাবাসী আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার কপিলমুনি ইউপির মানিকতলা কে আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী ইয়াসিন হাজরা’র সভাপতিত্বে এবং কবির গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক খান জিনারুল ইসলাম, আশরাফ মোড়ল, রমেশ কুমার মুনি, মনিরুজ্জামান গাজী, ৮ম শ্রেনীর শিক্ষার্থী ফাইমা খাতুন, তুহিন গোলদার, ৯ম শ্রেনীর শিক্ষার্থী তৈয়েবুর রহমানসহ অনেকে।

মানবন্ধনে বক্তারা বলেন,অত্র স্কুলের ক্রিড়া শিক্ষক মিলন কুমার রায় গত ২৩ ও ২৪ অক্টোবর ক্লাস পরিক্ষা চলাকালীন সময় ৯ম এক শ্রেনীর (মেয়ে) শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কুরুচিপূর্ণ কথা বলে। এমনকি বলেন তুমি আমার বিষটা দেখবে আর আমি তোমার পাশের বিষটি দেখবো। শিক্ষকের এমন আচারনে কোন রকমে পরিক্ষা শেষ করে তার ভাইয়ের দোকানে যেয়ে কান্নাকাটি করে বিষটি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী গত ৪ নভেম্বর শিক্ষক মিলন রায়ের শাস্তি ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং শিক্ষক মিলন কুমার রায়ের বহিস্কারের দাবীতে প্রতিষ্ঠানের সভাপতির কাছে লিখিত আবেদন করেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, শিক্ষক মিলন কুমার একজন চরিত্রহীন শিক্ষক। তার বিরুদ্ধে ১৯৯৬,২০০৮, ২০১৩ সালে ছাত্রীদের যৌন নিপিড়নের অভিযোগ ওঠে। বারবার তিনি টাকার বিনিময়ে পার পেয়ে যান। আগামী ৭দিনের শিক্ষক মিলন কুমারের বহিস্কার না করা হলে স্কুল বন্ধ করে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয়া হয়।

প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, শিক্ষক মিলন কুমার একজন চরিত্রহীন মানুষ। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তার বিরুদ্ধে বহু যৌন নিপিড়নের অভিযোগ আছে। বার বার সাবধান ও সোকেস এবং মামলা হলেও টাকার বিনিময়ে তিনি পার পেয়ে গেছেন। স্কুলের সকল শিক্ষক কর্মচারীও তার বহিস্কারের দাবীতে সভাপতির কাছে আবেদন জমা দিয়েছেন।

বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।