1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর-২৪) নির্বাহী অফিসার কেশবপুর, যশোর-এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারক লিপিতে বলা হয়েছে,যশোর জেলার অন্তর্গত কেশবপুর ও মনিরামপুর উপজেলার মধ্যে অবস্থিত ২৭ বিল। এ বিলের চার পার্শ্বে ৬টি ইউনিয়নের ৬৮ টি গ্রাম রয়েছে। এ বিলে ধানী জমির পরিমান ৮ (আট) হাজার হেক্টর। প্রায় ৩ (তিন) যুগ যাবৎ এ নিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ক্রমান্বয়ে স্থায়ীরূপ লাভ করেছে। গত বছরও এ বিলে ৮০% ভাগ এলাকার বোরো আবাদ হয়নি। এখন জলাবদ্ধতা ভয়াবহ রূপ লাভ করেছে। মানুষের বসত বাড়িতে পানি, রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। মানুষের বাড়িঘর ছাড়তে হচ্ছে। বিভিন্ন ধরণের পানি বাহিত রোগ দেখা দিচেছ। কেউ মৃত্যুবরণ করলে অন্যত্র শব দাহ করতে হচ্ছে। ফলজ ও বনজ বৃক্ষদি মারা যাচ্ছে। গবাদিপশু খাদ্য সংকট তো আছেই, তা এ জলাবদ্ধতার কারণে জীবন জীবিকা ও কর্ম সংস্থান, অর্থনীতি, শিক্ষা, খাদ্য ও সামাজিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব পড়ছে। এমতাবস্থায় পানি নিষ্কাশন করা অত্যান্ত জরুরী। এ ব্যাপারে জলাবদ্ধতা সমস্যা সমাধানে নিম্নোক্ত দাবী-দাবা বাস্তবায়নের জোর দাবী জানিয়েছেন কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসন কমিটির পক্ষে বাবুরালী গোলদার।

দাবিগুলো হলো,শ্রী/ হরি নদী জরুরী ভিত্তিতে খনন ও পানি পাম্প আউট করে অতি দ্রুত বসত বাড়ির পানি নামিয়ে দেয়া ও আগামীতে বোরো আবাদ উপযোগী করে দেয়া, স্থায়ী সমাধানের লক্ষে বিল কপালিয়ায় টি.আর.এম প্রকল্প আগামী মাঘী পূর্ণিমার আগে বাস্তবায়ন করতে হবে ও সহজ শর্তে জমির মালিকদের ক্ষতি পূরণ দিতে হবে, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জন সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে, সকল নদী ও খাল দখল মুক্ত করতে হবে, সমস্যা সমাধানে লোকজ জ্ঞানের গুরুত্ব দিতে হবে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবীতে স্মারকলিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তাদের সাথে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে। খুব তাড়াতাড়িই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।