1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরা সুন্দরবন বনদস্যুর হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিয়ার রহমান আহত - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী

সাতক্ষীরা সুন্দরবন বনদস্যুর হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিয়ার রহমান আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি।।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কলাগাছিয়ার মুল্লির খালের ভারানির মুখে বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া আহরনকারী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বনবিভাগ সুত্রে জানা যায়। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে সুন্দরবনের কলাগাছি এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। কাঁকড়া আহরন শেষে বাড়ি ফিরছিলেন আতিয়ার রহমান। এসময় সুন্দরবনের ভিতর থেকে দুজন অস্ত্রধারী তাদের ডাক দেয়। বনজীবীরা বিপদ দেখে দ্রুত পালানোর সময় দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়।
এসময় আতিয়ার রহমান পিঠে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে তার সহযোগীরা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।বনদস্যুদের এমন অতর্কিত হামলায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক বেলা ১২ টার সময়, গুলি বৃদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে তাৎক্ষণিক আমরা আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেই।

শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্ট গার্ডকে বিষয় টি জানানো হয়েছে। স্থানীয়রা বলেন,সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, যার ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।