1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজারের তিন তলা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজারের তিন তলা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩০০ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || লোহাগড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ তিন তলা ভবন নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষ যোগসাজসে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। এতে ভবনটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।

সূত্রে জানা গেছে,নির্মাণের প্রাথমিক পর্যায় থেকেই বিভিন্ন অনিয়ম শুরু হয়। টেন্ডার প্রক্রিয়ায় পৌর কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করে বিতর্কিত ঠিকাদার মিন্টুকে দিয়ে কাজটি করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌর কর্মকর্তা জানান, “নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাইয়ে যে নিয়মনীতি প্রয়োজন, তা মানা হয়নি। উপরন্তু, নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

লোহাগড়া পৌরসভার মেয়র অনুপস্থিত থাকায় পৌর প্রকৌশলী রতন কুমার রায়ের কাছে তথ্য চাইলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন। ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,”নির্মাণ কাজ নিয়ম মেনে হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ সঠিক নয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন ঐ ভবন নির্মান সংশ্লিষ্টদের, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতির ঘটনা আর না ঘটে। তবে, অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়।

লোহাগড়া বাজার সংশ্লিষ্টরা বলছেন নিন্ম মানের ইট,বালু, খোয়া, সিমেন্ট পরিমানে কম দেওয়া, পরিমাপ মতো রড না দিয়ে ভবন নির্মানের কাজ চলছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আপনাদের কাছ থেকেই শুনেছি। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখবো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।