মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবালকে আটক করা হয়েছে। ইকবাল বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। বুধবার বিকেলে নিজ এলাকা বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার বাড়ির পাশ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়। ইকবাল যশোর বসুন্দিয়া বাজারের বাসিন্দা বহর আলীর ছেলে। যশোর কোতোয়ালী থানার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারে ইকবালের বাড়িতে অভিযান চালায়।
পরে বাড়ির পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।