1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলা থেকে উধাও কোটি টাকার সুপারি, ফকিরহাট থানা পুলিশের হাতে কট - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

মোংলা থেকে উধাও কোটি টাকার সুপারি, ফকিরহাট থানা পুলিশের হাতে কট

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলা থেকে উধাও কোটি টাকার সুপারি, ফকিরহাট থেকে উদ্ধার।এ ঘটনায় গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত প্রায় ২০ টন সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৭’লাখ ৩২’হাজার টাকা।

মামলার আসামিরা হলেন— খুলনার রূপসা উপজেলার তালতলা গ্রামের মোঃ ছলেমান খানের ছেলে মামুন খান (৩৮), খুলনা হরিণটানা থানাধীন মোস্তফার মোড় এলাকার বাসিন্দা মোঁ ছলেমান খানের ছেলে তুহিন খান (৫৫) এবং বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মোঃ মনি শেখ (৪৩)।জানা গেছে, থাইল্যান্ড থেকে আমদানিকৃত এ সুপারি মোংলা বন্দর হয়ে ভারতে যাওয়ার কথা ছিল।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা গোপাল চন্দ্র ঘোষের মালিকানাধীন ‘মেসার্স সনদ ট্রান্সপোর্ট এজেন্সি, খুলনা’ নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে সুপারি পরিবহনের চুক্তি হয়। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোংলা পোর্ট থেকে ২৫০ বস্তায় ২০ টন সুপারি বেনাপোল বন্দরের উদ্দেশ্যে পাঠানো হয়। গাড়িটি তুহিন খানের মালিকানাধীন এবং এর চালক ছিলেন মামুন খান।নির্ধারিত সময় ২৪ ফেব্রুয়ারি মালামাল বেনাপোল বন্দরে পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছেনি। পরবর্তীতে গাড়ির মালিক ও চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবহন কর্তৃপক্ষ ও সুপারির মালিকপক্ষ খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে একটি ভাড়া বাসায় সুপারিগুলো রাখা হয়েছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার একটি টহল দল এসআই মোঃ শিবলী নোমানীর নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে মনির শেখ নামে এক ব্যক্তির ভাড়া বাসার সিঁড়িঘর থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চটের বস্তাবন্দি ২৫০ বস্তা সুপারি উদ্ধার করা হয়।

থানা পুলিশের দেওয়া সূত্র মতে জানা যায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মালামাল পরিবহনের দায়িত্বে থাকা চালক ও গাড়ির মালিক পরস্পরের যোগসাজশে সুপারিগুলো আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তির কাছে গচ্ছিত রাখেন। তৃতীয় আসামি জেনেশুনে চোরাই মালামাল নিজের দখলে রাখেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গোপাল চন্দ্র ঘোষ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ উদ্ধারকৃত মালামাল জব্দ করে থানার হেফাজতে নিয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, এজাহারের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।