নিজস্ব প্রতিনিধি || রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আজ বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে প্রায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।পাশাপাশি বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা এসে পৌছেছে। নদীতে তলিয়ে যাওয়া বাসটি শনাক্ত করে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ যাত্রীদের স্বজনরা ঘাট এলাকায় ভিড় করছেন এবং দ্রুত উদ্ধার তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার কার্যক্রম শেষে জানানো হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।